National

কমল দৈনিক সংক্রমণ, দীর্ঘদিন পর দেড় হাজারে মৃত্যু

দেশে পরপর ২ দিন বাড়ার পর এদিন সামান্য কমল দৈনিক সংক্রমণ। অন্যদিকে এদিন দেশে মৃতের সংখ্যা দীর্ঘদিন পর দেড় হাজারে পৌঁছেছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

আগের ২ দিনে দৈনিক সংক্রমণ বাড়ার পর এদিন সামান্য কমেছে সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৬২ হাজার ৪৮০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন।

এদিন ১৯ লক্ষ ২৯ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা প্রায় গত দিনের মতই হয়েছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় অনেকটা কমেছে। মৃতের সংখ্যা দীর্ঘদিন পর দেড় হাজারে নেমেছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন। দেশে মৃত্যুর হার ১.২৯ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। ছাড়া কর্ণাটকে ১৩৮ জনের ও তামিলনাড়ুতে ২১০ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৩টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। ৭৩ দিন পর দেশে অ্যাকটিভ রোগী সংখ্যা ৮ লক্ষের নিচে নামল। এদিন কমেছে ২৮ হাজার ৮৪ জন।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.৬৮ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। তবে দীর্ঘদিন পর এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ লক্ষের নিচে নেমেছে।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.০৩ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026