National

নদীতে ভেসে এল কাঠের বাক্সে দুধের শিশু

কথায় বলে রাখে হরি মারে কে! তার আরও একবার হাতেনাতে প্রমাণ মিলল। নদীতে ভেসে আসা একটি কাঠের বাক্স থেকে নাটকীয়ভাবে উদ্ধার হল এক দুধের শিশু।

গঙ্গায় নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছিলেন এক মাঝি। জলের স্রোতে ভেসে বেড়ানো নৌকায় অলসভাবেই বসে ছিলেন তিনি। গঙ্গার পাড়ের কাছেই ছিল নৌকাটি। এমন সময় গঙ্গা পাড়ের একটি কোণা থেকে শিশুর কান্নার হালকা শব্দ ভেসে আসে ওই মাঝির কানে।

ভাল করে কান পাততে তাঁর একদম পরিস্কার হয়ে যায় কাছেপিঠে কোনও শিশু কাঁদছে। আওয়াজ শুনে মাঝি খুঁজতে খুঁজতে দ্রুত পৌঁছে যান একটি কাঠের বাক্সের কাছে। বাক্সটি গঙ্গার পাড়ে এসে আটকে রয়েছে। তার থেকে ভেসে আসছে শিশুর কান্না।

বাক্সটি উদ্ধার করে তার ডালা খুলতেই চমকে যান ওই মাঝি। কাঠের বাক্সের মধ্যে একটি দোপাট্টায় মোড়া অবস্থায় শুয়ে কেঁদে চলেছে এক দুধের শিশু। কাঠের বাক্সের ভিতরটা নানা ঠাকুর দেবতার ছবিতে মোড়া।

দ্রুত খবর যায় পুলিশে। জানা গেছে শিশুটির বয়স ২২ দিন। এমন এক দুধের শিশুকে কে এভাবে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তা তদন্ত সাপেক্ষ। তবে শিশুটিকে উদ্ধার করে প্রথমে একটি শিশু কল্যাণ কেন্দ্র ও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে দাদরি ঘাটে। উত্তরপ্রদেশ সরকার ওই শিশুটির পুরো দায়িত্ব গ্রহণ করেছে। যেহেতু এই সদ্যোজাত কন্যাকে গঙ্গায় পাওয়া গিয়েছে তাই এর নাম রাখা হয়েছে গঙ্গা।

বুধবার শিশুটিকে উদ্ধারের পর তাকে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে সে ভাল আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026