National

গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো, বিয়ারের বোতল, পুলিশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তরুণীর

পুলিশি হেফাজতে থাকার সময় তাঁকে নগ্ন করে অত্যাচার করা হয়। তাঁর গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো ঘষে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়া হয় বিয়ারের বোতল। তাঁর ওপর এই পাশবিক অত্যাচার করেছে পুলিশ। এমনই অভিযোগ দায়ের করলেন জম্মু কাশ্মীরের ধায়ারান এলাকার বছর ২৫-এর এক তরুণী। ওই তরুণীর দাবি, এক ক্লিনিকের মালিকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। একদিন তাঁর সঙ্গে মালকিনের ঝগড়া হওয়ার পর তাঁকে চুরির অপবাদ দেওয়া হয়। পুলিশ তাঁকে চুরির অভিযোগে গ্রেফতারও করে। পুলিশি হেফাজতে তাঁর ওপর শুরু হয় অত্যাচার। মহিলা সেলে পাঠানোর আগে পর্যন্ত পুলিশ তাঁর ওপর এভাবে পাশবিক অত্যাচার চালিয়ে গেছে বলে দাবি করেছেন ওই তরুণী। জামিনে ছাড়া পাওয়ার পর তিনি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ দায়ের করেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। এদিকে তরুণীর এমন ভয়ানক অভিযোগ সামনে আসার পর উপত্যকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে। জম্মু পুলিশের তরফে মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026