National

১ এপ্রিলের পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, ১০ লক্ষের নিচে অ্যাকটিভ রোগী

দেশে দৈনিক সংক্রমণ ফের এদিন নামল। ১ এপ্রিলের পর এদিন সবচেয়ে নিচে নামল সংক্রমিতের সংখ্যা। এদিকে মহারাষ্ট্রের ফের রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ১ দিনে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৭০ হাজার ৪২১ জন। যা ১ এপ্রিলের পর সর্বনিম্ন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন।

এদিন ১৪ লক্ষ ৯২ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ৪ লক্ষ কমেছে।

এদিকে এক মহারাষ্ট্রেই এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। যা এখনও পর্যন্ত মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। তার হাত ধরে দেশে এদিন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯২১ জন।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জন। দেশে মৃত্যুর হার ১.২৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২৭ শতাংশ।

এদিকে মহারাষ্ট্র ছাড়া কর্ণাটকে ১২৫ জনের, কেরালায় ২০৬ জনের ও তামিলনাড়ুতে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যে দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন ১০ লক্ষের নিচে নেমেছে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিন কমেছে ৫৩ হাজার ১ জন।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ৩.৩০ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৪৩ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026