জঞ্জালে স্নান করানো হচ্ছে ঠিকাদারকে, ভাইরাল ভিডিওর ইউটিউব স্ক্রিনগ্র্যাব
বিধায়ক খবর পান যে তাঁর এলাকার বড় অংশ টানা বৃষ্টিতে বানভাসি চেহারা নিয়েছে। খবর পেয়ে হাজির হন জল জমা এলাকায়।
কেন জল জমেছে? সে খবর নিতে গিয়ে তিনি দেখেন এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা। নর্দমা ও ড্রেন সেভাবে সাফ না হওয়ায় সেখানে প্রচুর আবর্জনা জমে আছে। আর তারজন্য জল বার হতে পারছেনা।
কার দায়িত্ব ছিল নর্দমা সাফাইয়ের? বিধায়ক জানতে পারেন এক ঠিকাদারের দায়িত্বে ছিল এলাকার নর্দমা সাফাইয়ের কাজ। ডেকে পাঠানো হয় ওই ঠিকাদারকে।
ঠিকাদার আসতেই বিধায়ক নির্দেশ দেন জমা জলের ওপর তিনি যেন বসে পড়েন। বিধায়কের নির্দেশ মেনে নর্দমার ধারে জমা জলের ওপর বসতে বাধ্য হন ওই ব্যক্তি।
এবার বিধায়ক ২ জনকে নির্দেশ দেন তাঁরা যেন নর্দমা থেকে জঞ্জাল সাফ করে সে সব জঞ্জাল ওই ঠিকাদারের মাথায় ঢেলে দেন।
বিধায়ক নির্দেশ দিয়েছেন। ফলে দ্রুত পালন করা হয় নির্দেশ। নর্দমা ও ড্রেন থেকে যাবতীয় আবর্জনা তুলে এনে ঢেলে দেওয়া হতে থাকে ঠিকাদারের ওপর। সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমে যায়।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্ডিভলি এলাকায়। সেখানকার বিধায়ক শিবসেনার দিলীপ লান্দে। তিনিই এই নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, তাঁর এলাকার মানুষ তাঁকে ভোটে জিতিয়েছেন। ফলে এটা তাঁর দায়িত্ব যে তাঁদের সমস্যা দেখা।
ঠিকাদার জঞ্জাল সাফ না করায় দিলীপ লান্দের এলাকা বানভাসি হয়েছে। তাই ঠিকাদারকে এভাবে শাস্তি দেওয়া হল বলে জানিয়েছেন দিলীপ লান্দে। ঠিকাদারকে জঞ্জাল দিয়ে স্নান করানোর ভিডিও এখন ভাইরাল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…