National

কালা নমক চালের ফলন বাড়িয়েও কুল পাচ্ছেন না কৃষকরা

কালা নমক চাল বা যাকে বাংলা করলে দাঁড়ায় কালো নুন চাল। এই চালের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে ফলন বাড়িয়েও চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন মানুষজন।

চাল বলতে সাদা চালের সঙ্গেই সকলে পরিচিত। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায়। এখন চালে নানা রং ধরেছে। পুষ্টিগুণও বেড়েছে।

বাদামি চাল, লাল চাল, কালো চাল নানা রংয়ের চালে এখন বাজার ছেয়েছে। দামও যথেষ্ট। এসব চালের বাহারি রং রয়েছে বলেই যে মানুষ কিনছেন তা কিন্তু নয়। এসব চালের পুষ্টিগুণও অনেক। ফলে মানুষের চাহিদা বাড়ছে।

সনাতনি সাদা চালের উৎপাদনের ধারে কাছেও অবশ্য এসব চালের উৎপাদন নয়। তবে উৎপাদন বাড়ছে। তেমনই একটি চাল কালা নমক চাল। রং কালো, কিন্তু পুষ্টিগুণ ভাল। ফলে মানুষের চাহিদাও বাড়ছে।

এই কালা নমক চালের গুণাগুণ কৃষক ও ক্রেতাদের মধ্যে বাড়াতে ৩ দিনের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে এই চালটি সম্বন্ধে বিস্তারিত জানান কৃষি বিজ্ঞানী থেকে সরকারি আধিকারিকরা। যার ফলও মিলেছে হাতেনাতে।

চালটি সম্বন্ধে আরও বেশি মানুষ জেনেছেন। তাঁরা এই চালটি কেনার বিষয়ে মনস্থিরও করেছেন। ফলে চাহিদা বেড়েছে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এই চালটি সবচেয়ে বেশি উৎপাদিত হয়।

এতদিন অল্প পরিমাণে চাষ হত এই চালের। চালটির গুণাগুণ জানার পর এখন চাহিদা হুহু করে বাড়ছে। ফলে কৃষকরা হিমসিম খাচ্ছেন যোগান ঠিক রাখতে।

২০১৯ সালে প্রায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে এই কালা নমক চাল চাষ হত। ২০২০ সালে বেড়ে ৫ হাজার হেক্টর জমিতে এই চালের চাষ হয়। ২০২১ সালে প্রবল চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার হেক্টর জমিতে কালা নমক চাল চাষ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026