National

আরও কমল দৈনিক সংক্রমণ, মহারাষ্ট্রেই মৃত প্রায় ২ হাজার

যে গতিতে দৈনিক সংক্রমণ দেশে নামছিল তা থমকে গেছে। এদিনও কিছুটা কমেছে সংক্রমণ। এদিন মহারাষ্ট্রেই শুধু মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

যদিও দৈনিক সংখ্যাটা ১ লক্ষের নিচে নেমেছে। তবে যে গতিতে সংক্রমণ দিনে দিনে নামছিল সেই গতি হারিয়ে গেছে। গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯ জন।

এদিন ১৯ লক্ষ ৩১২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে। এদিকে দেশে ২ হাজারের দরজায় পৌঁছে যাওয়া দৈনিক মৃত্যু আগের দিন ৪ হাজারের ওপর থাকলেও এদিন ৩ হাজারের ঘরে নেমে এসেছে।

এদিকে এক মহারাষ্ট্রেই এদিন মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার। মহারাষ্ট্রে একদিনে মারা গেছেন ১ হাজার ৯৬৬ জন। তার হাত ধরে দেশে এদিন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন। দেশে মৃত্যুর হার ১.২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২৬ শতাংশ।

এদিকে মহারাষ্ট্র ছাড়া কর্ণাটকে ১৪৪ জনের, কেরালায় ১৭১ জনের, তামিলনাড়ুতে ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যে দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৫৪ হাজার ৫৩১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.২৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026