National

মন্দিরের দেবতার আধার কার্ড চেয়েছে সরকারি কেন্দ্র, দাবি পুরোহিতের

চাঞ্চল্যকর দাবি করে রীতিমত হুলস্থূল ফেলে দিলেন এক পুরোহিত। সরকারি মান্ডিতে তাঁর মন্দিরের দেবতার আধার কার্ড দেখতে চাওয়া হয়েছে বলে দাবি করেছেন পুরোহিত।

দেবতার আধার কার্ড কোথায়? দেবতার আধার কার্ড না হলে মান্ডিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না। আর তা না হলে সঙ্গে আনা গম বেচাও যাবেনা। এমনই নাকি তাঁকে সাফ জানিয়ে দেয় সরকারি শস্য সংগ্রহ কেন্দ্র।

মানুষের আধার কার্ড হতে পারে, কিন্তু দেবতার আধার কার্ড তিনি পাবেন কোথায়? প্রশ্ন তুলে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের মহা ফাঁপরে ফেলে দিয়েছেন রাম জানকী মন্দিরের মহন্ত রামকুমার দাস।

উত্তরপ্রদেশের বান্দা-র কুরহারা গ্রাম। এখানেই রয়েছে বহু পুরনো রাম জানকী মন্দির। মন্দিরের ৭ হেক্টর জমি রয়েছে এখানে। যে জমি মন্দিরের দেবতা রাম ও জানকী-র নামে রেজিস্টার করা আছে।

এতদিন ধরে এই জমিতে যা গম বা অন্য শস্য হত তা সরকারি মান্ডিতে বিক্রি করতেন মন্দিরের পুরোহিত তথা তত্ত্বাবধায়ক মহন্ত রামকুমার দাস।

এবার মন্দিরের জমিতে ১০০ কুইন্টাল গম উৎপাদন হয়েছে। সেই গম বেচতে তিনি সরকারি মান্ডিতে হাজির হন। মহন্তর দাবি, মান্ডিতে এত বছর ধরে তিনি বিক্রি করতে পারলেও এবার তাঁকে আটকানো হয়।

মহন্তকে জানানো হয়, যাঁর নামে জমি রেজিস্টার করা আছে তাঁর আধার কার্ড ছাড়া কোনও কিছু তিনি বিক্রি করতে পারবেননা।

জমি তো মন্দিরের দেবতা রাম ও জানকীর নামে। কিন্তু দেবতার আধার কার্ড তিনি পাবেন কোথায়? রামকুমার দাস এই প্রশ্ন নিয়ে হাজির হন মহকুমা শাসকের কাছে।

মহকুমা শাসকও জানান নিয়ম অনুযায়ী যাঁর নামে জমি তাঁর আধার কার্ড ছাড়া মান্ডিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না। আর তা না হলে বিক্রিও করা যাবেনা।

মহকুমা শাসক আরও দাবি করেছেন যে দেবতার আধার কার্ড মহন্তর কাছে চাওয়া হয়নি। মহন্তকে শুধু নিয়মটা জানাতে বুঝিয়ে বলা হয়েছে।

সবকিছু জানার পর হতাশ মহন্ত মাথায় হাত দিয়ে বসেছেন। মন্দিরের জমির উৎপাদন মান্ডিতে বেচে সেই অর্থে মন্দির তথা তাঁদের দিন চলে। এখন সেই টাকা আসবে কোথা থেকে?

মহন্ত রামকুমার দাস স্থির করেছেন নিরুপায় হলে তিনি যা দাম পাবেন সেই দামেই কমিশন এজেন্টদের কাছে বাধ্য হয়ে গম বেচে দেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026