National

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

৬৩ দিন পর অবশেষে একদিনে সংক্রমণ ১ লক্ষের নিচে নেমেছিল আগের দিন। এদিন ১ লক্ষের নিচেই থাকলেও দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় বাড়ল।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

৬৩ দিন পর আগের দিন দৈনিক সংক্রমণ নেমেছিল ১ লক্ষের নিচে। এদিন ১ লক্ষের নিচে থাকলেও গতদিনের চেয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে।

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৯২ হাজার ৫৯৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন।

এদিন ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ১ লক্ষ বেড়েছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ফের বেড়েছে। মহারাষ্ট্রে মৃত্যু বাড়লেই দেশের দৈনিক মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার মহারাষ্ট্রে কোনওদিন কম মৃত্যু হলে ভারতের মোট সংখ্যাও কমছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন। দেশে মৃত্যুর হার ১.২১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২২ শতাংশে।

মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৭০২ জনের। এছাড়া কর্ণাটকে ১৭৯ জনের, কেরালায় ১২৪ জনের ও তামিলনাড়ুতে ৪০৯ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যর দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৭২ হাজার ২৮৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। দেশে এখন কমে ৪.২৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৫৫ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026