National

টিকা দিতে নয়া উদ্যোগ গোলাপি বুথ

টিকাকরণ সারা দেশেই চলছে। টিকার যোগান পর্যাপ্ত সব জায়গায় না থাকলেও টিকাকরণ বন্ধ নেই। এরমধ্যেই এবার টিকা দেওয়ার জন্য এল বিশেষ গোলাপি বুথ।

টিকার যোগান নিয়ে যেমন কিছু প্রশ্ন উঠছে, তেমনই টিকাকরণও চলছে। সব টিকাকরণ কেন্দ্রে এখন গেলেই টিকা পাওয়া যাবে এমন পরিস্থিতি নয়।

অনেক সময় সেখানে টিকার যোগানও থাকছে না। প্রথম ডোজ অনেক জায়গায় নেই। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর সোমবারের বক্তব্যের পর হয়তো এবার যোগান কিছুটা বাড়তে চলেছে। এরমধ্যেই অবশ্য দেশের একটি রাজ্যে শুরু হল গোলাপি বুথ।

বিশেষ গোলাপি বুথ তৈরি করা হয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। তাঁদেরই সেখানে টিকাকরণ হবে। উত্তরপ্রদেশে এই গোলাপি বুথ তৈরি করা হয়েছে।

প্রায় ১৫০টি এমন গোলাপি বুথ সারা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে। প্রতি জেলায় কমপক্ষে ২টি করে বুথ তৈরি করেছে যোগী আদিত্যনাথ সরকার।

উত্তরপ্রদেশ সরকার চেষ্টা করছে যাতে এমন বুথ আরও বাড়িয়ে প্রতিটি জেলা হাসপাতালেও একটি করে করা যায়। এমনকি প্রতি তহসিলেও একটি করে বুথ করার কথা মাথায় রেখেছে সরকার।

উত্তরপ্রদেশ সরকার চাইছে যত দ্রুত সম্ভব রাজ্যের প্রতিটি মহিলাকে টিকাকরণ করতে। এমনিতেই উত্তরপ্রদেশ সরকার ১ কোটি মানুষকে এই মাসে টিকা দেওয়ার একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

মহিলাদের জন্য আলাদা বুথ করে সেখানে তাঁদের টিকাকরণ মহিলাদের মধ্যেও উৎসাহ বাড়াবে টিকা নেওয়ার ক্ষেত্রে। অন্যদিকে সাধারণ টিকাকরণ কেন্দ্রগুলিতে মহিলাদের ভিড় কম হবে। তাতে সেখানেও টিকাকরণ গতি পাবে।

এদিকে এমন গোলাপি বুথের পরিকল্পনা অন্য রাজ্যগুলিও করে কিনা তা এখন দেখার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026