আম, প্রতীকী ছবি
গরমে আমের টুকরো শরীর মন দুই একসঙ্গে জুড়িয়ে দেয়। নানা তার ধরণ। নানা তার নাম। নানা তার স্বাদ। এবার সেই আমের নামের তালিকায় যোগ হতে চলেছে আরও একটি আম। নাম ‘যোগী আম’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে এই নতুন প্রজাতির আমের নাম দিয়েছেন লখনউয়ের বাসিন্দা হাজি কলিমুল্লা।
আম ফলিয়ে পদ্মশ্রী পাওয়া এই ৭৪ বছরের আম চাষি মালিহাবাদ এলাকায় দশেরি আমের একটি ধরণ হিসাবে এই নয়া আমের জন্ম দিয়েছেন। আপাতত কাঁচা অবস্থায় গাছে ঝুলছে যোগী আম। পাকলে বোঝা যাবে তার স্বাদ কেমন। তবে স্বাদ যে মন্দ হবে না তা আগে থেকেই আশ্বস্ত করেছেন পদ্মশ্রী হাজি কলিমুল্লা।
এর আগেও নয়া ধরণের আম ফলিয়ে তার কোনওটার নাম নরেন্দ্র মোদীর নামে, কোনওটার নাম ঐশ্বর্যা রাইয়ের নামে তো অন্য আম অন্য কোনও সেলিব্রিটির নামে রেখেছেন কলিমুল্লা। এবার সেই তালিকায় যুক্ত হল যোগী আদিত্যনাথের নাম। আপাতত যোগী আম পাকার অপেক্ষায় দিন গুনছেন সকলে। হয়তো স্বয়ং যোগী আদিত্যনাথও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…