National

স্যানিটাইজার তৈরির কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত ১৭, নিখোঁজ ১০

করোনাকালে স্যানিটাইজার বড় ভরসা। তাই তা বিকোচ্ছে হুহু করে। ফলে স্যানিটাইজার তৈরির কারখানাগুলিতে চলছে কাজ। তেমনই একটি ব্যস্ত কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১৭ জনের।

করোনা থেকে বাঁচতে যে ৩টি অবশ্য পালনীয় কর্তব্য বিষয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে তা হল মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার দিয়ে হাত সাফ করা।

তাই স্যানিটাইজার এখন বড় ভরসা। তাই তা বিকোচ্ছে হুহু করে। স্যানিটাইজার তৈরির কারখানাগুলিতে চলছে পুরোদমে কাজ। তেমনই একটি ব্যস্ত কারখানায় সোমবার আগুন লেগে যায়।

একের পর এক বিস্ফোরণ হতে থাকে কারখানায়। স্যানিটাইজার দাহ্য বস্তু। ফলে আগুন খুব দ্রুত গোটা কারাখানাকে গ্রাস করে। সে সময় অনেক শ্রমিক সেখানে কাজ করছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা।

পুনের পিরানগুট গ্রামে একটি বেসরকারি স্যানিটাইজার তৈরির কারখানায় পরপর বিস্ফোরণ। আগুনে মৃত্যু হয় ১৭ জনের। ১৭টি দেহ উদ্ধার হলেও ১০ জনের খোঁজ পাওয়া যায়নি।

মনে করা হচ্ছে আগুনে কারখানার মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে। কারখানাটির দরজা বন্ধ থাকায় এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় কেউই সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি।

আগুনে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। স্থানীয়রা জানান কয়েকজন পুরুষ কর্মী কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও মহিলা কর্মীরা বার হতে পারেননি।

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকল তদন্ত করে দেখছে আগুন লাগার আসল কারণ। সোমবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে রাত হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026