National

১৭ বছর ধরে হাতে লিখে নিজের সংবাদপত্র চালাচ্ছেন সাংবাদিক

হাতেই লিখে ফেলেন একটা সংবাদপত্র। তাঁর নিজের সংবাদপত্র। এক আধ দিন নয়, ১৭ বছর ধরে এইভাবেই নিজের সংবাদপত্র চালাচ্ছেন তিনি।

সংবাদ পরিবেশনের প্রতি অমোঘ টান, নিজের বক্তব্যকে তুলে ধরার প্রবল ইচ্ছা আর কাজটার প্রতি ভালবাসা না থাকলে ১৭টা বছর টানা এভাবে একজন মানুষ হাতে লিখে সংবাদপত্র হয়তো চালাতে পারতেন না।

অবাক হওয়ার মত বিষয় হলেও এটাই সত্যি যে আজ ৫০ বছরের কোটার শেষ প্রান্তে পৌঁছেও একইভাবে নিজের সংবাদপত্র বিদ্যা দর্শন চালিয়ে যেতে পারতেন না দীনেশ।

নিয়ম করে প্রতিদিন তিনি সকালে আর্ট পেপারের ওপর হাতে লিখতে শুরু করেন সংবাদ। বিভিন্ন সংবাদ থাকে সেখানে। রাজনৈতিক সংবাদ কম।

তবে তাঁর চারপাশের ঘটনা, সেসব ঘটনার বিস্তারিত দিক তুলে ধরার চেষ্টা করেন দীনেশ। পছন্দ করেন নিজের বক্তব্য, ভাবনা, দৃষ্টিকোণ তুলে ধরতে তাঁর লেখায়।

একটা সংবাদপত্র হাতে লিখে ফেলতে তাঁর ৩ ঘণ্টার মত সময় লাগে। আজকের এই ডিজিটাল দুনিয়ায় দীনেশ আজ পর্যন্ত নিজের সংবাদপত্র ছাপাতে পারেননি। সে অর্থ তাঁর নেই। আছে যেটা সেটা হল সংবাদের প্রতি অমোঘ টান।

দীনেশ সংবাদপত্র লেখার পর তার কয়েকটি জেরক্স করে ফেলেন। তারপর নিজের ভাঙাচোরা সাইকেল নিয়ে শহরের বিভিন্ন কোণায় পৌঁছে যান। সেখানে নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেঁটে দেন তাঁর বিদ্যা দর্শন পত্রিকা।

তবু যদি বোঝা যেত তা করে দিনের শেষে কটা পয়সা ঘরে আসে দীনেশের। বাস্তবে কিন্তু একটা পয়সাও সংবাদপত্র করে পান না দীনেশ। বরং নিজের পকেট থেকেই কিছু খসে।

সন্ধেবেলা আইসক্রিম বেচেন দীনেশ। তা দিয়েই তাঁর চলে যায়। সংবাদপত্রটাও টেনে নিয়ে যান। সকালটা তাঁর নেশা আর বিকেলটা পেশাকেই দিয়ে দিয়েছেন দেশের এই আপাত অচেনা সাংবাদিক।

দীনেশের প্রাণ ভরে যায় তখন যখন তিনি দেখেন তাঁর সংবাদপত্র কেউ দাঁড়িয়ে পড়ে দেখেন, সেখানে কি লেখা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026