National

বন্য জন্তুর ভয়, জীবনের ঝুঁকি নিয়ে নিভৃতবাসে ১৪ করোনা পজিটিভ

করোনা হলে সকলের থেকে আলাদা করে ফেলতে হচ্ছে আক্রান্তদের। নিভৃতবাসে দিন কাটাতে হচ্ছে। নিভৃতবাস নিশ্চিত করতে কার্যত জীবনের ঝুঁকি নিলেন ১৪ জন করোনা পজিটিভ।

করোনা হলেই আইসোলেশন। এটা জরুরি। এজন্য বাড়িতে আলাদা ঘরেই থাকতে হচ্ছে করোনা সংক্রমিতদের। যাঁদের সে সুযোগ নেই তাঁদের জন্য তৈরি হয়েছে সেফ হোম।

কিন্তু এ দেশে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে গ্রামের মানুষগুলোর আলাদা থাকার ঘর বলে কিছু নেই। তাঁরা করোনা পজিটিভ হলে আলাদা করে থাকার জন্য কাছে কোনও সরকারি বন্দোবস্তও নেই।

এমনই এক আদিবাসী গ্রামে ১৪ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। করোনা পজিটিভ হওয়ার পর তাঁদের পরিবার থেকে আলাদা হওয়ার কথা।

কিন্তু ওই ছোট্ট ঘরে আলাদা হওয়ার উপায় কোথায়? সরকারি ব্যবস্থাও কাছেপিঠে নেই। অগত্যা তাঁরা স্থির করেন পরিবার ও গ্রামের বাকিদের সুরক্ষিত রাখতে তাঁরা চলে যাবেন গ্রাম লাগোয়া জঙ্গলে।

১৪ জন করোনা সংক্রমিত গ্রামবাসী সময় নষ্ট না করে চলে যান গ্রাম ছাড়িয়ে গহন অরণ্যে। সেখানে খোলা আকাশের নিচে সবুজের মাঝে তাঁদের ধারেকাছে কেউ নেই। প্রকৃতির বুকেই তাঁরা নিভৃতবাসের আয়োজন করে ফেলেন।

সেখানেই দিন রাত পড়ে আছেন ১৪ জন। খাবার বলতে কয়েকজনের জন্য তাঁদের পরিবার খাবার তৈরি করে জঙ্গলের একটা জায়গায় রেখে যাচ্ছেন। তাঁরা সেই খাবার সংগ্রহ করে খাচ্ছেন।

বাকিরা রান্না করে নিচ্ছেন নিজেদের মত। একটি এনজিও এই খবর পেয়ে খাবারের জিনিসপত্র ওই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া শুরু করেছে।

এভাবে ১ সপ্তাহের ওপর অতিক্রান্ত হওয়ার পর খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। বন্যপ্রাণির ভয় জঙ্গলে থাকেই। তারওপর রোদ নেই, বৃষ্টি নেই, গরম নেই তাঁরা এভাবে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন পরিবার ও গ্রামকে সুরক্ষিত রাখার জন্য একথা জানতে পেরে জেলার প্রশাসনিক আধিকারিকরা ছোটেন সেখানে।

১৪ জনকে সরকারি একটি সেফ হোমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও ততদিনে অনেকটা সময়ই তাঁরা জঙ্গলের বুকে আইসোলেশনে কাটিয়ে ফেলেছেন।

একটি সরকারি স্কুলে দ্রুত সেফ হোম বানিয়ে প্রশাসনের তরফে জানানো হয় এখানেই আগামী দিনে কোনও আদিবাসী সংক্রমিত হলে তাঁকে রাখা হবে।

তেলেঙ্গানার প্রত্যন্ত জঙ্গলঘেরা আদিবাসী গ্রামের ১৪ জন করোনা রোগীর জঙ্গলে নিজেদের কোয়ারেন্টিন করার ঘটনা কিন্তু যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026