National

দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বলা ভাল গত দিনের সঙ্গে প্রায় একই জায়গায় রয়ে গেল ২টি সংখ্যাই। নমুনা পরীক্ষাও এদিন কিছুটা কমেছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। সেটাই প্রতিদিন দেখা যাচ্ছে।

টানা নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কাও খাচ্ছে। কিছুটা বাড়ছে সংক্রমণ। এদিন অবশ্য সামান্য হলেও কমেছে সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন।

এদিন ২০ লক্ষ ৭৫ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৩ হাজারের নিচে রয়ে গেছে। বরং মৃত্যু গত দিনের সাপেক্ষে কিছুটা কমেছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.১৯ শতাংশে।

মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৬৪৩ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ১০৮ জনের, কর্ণাটকে ৫১৪ জনের, কেরালায় ১৫৩ জনের, তামিলনাড়ুতে ৪৬০ জনের ও পশ্চিমবঙ্গে ১০৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৭৭ হাজার ৪২০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। দেশে এখন কমে ৫.৭৩ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ০৭ হাজার ৭১ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০৮ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026