National

টিকা নেবেন না, ৫ ঘণ্টা ঝোপের পিছনে লুকিয়ে রইলেন বৃদ্ধা

কিছুতেই তিনি টিকা নেবেন না। যাতে তাঁকে পরিবারের লোকজন জোর করে করোনা টিকা দিতে না পারেন সেজন্য ৫ ঘণ্টা ঝোপের পিছনে লুকিয়ে রইলেন বৃদ্ধা।

দেশে টিকার অপ্রতুলতা রয়েছে। চাইলেই টিকা মিলছে না এখনও। তবু তারমধ্যেই টিকাকরণও চলছে। অনেক গ্রামেও টিকাকরণ চলছে। বহু মানুষ এখন টিকা নিতে চাইছেন। ফলে টিকাকরণ কেন্দ্রগুলিতে উপচে পড়ছে ভিড়।

অথচ এর মধ্যেও দেশের জনগণের একটা অংশ এখনও টিকা নিতে রাজি নন। আগেই দেখা গেছে টিকা নেওয়া থেকে পালাতে নদীতে নেমে গিয়েছিলেন একটি গ্রামের মানুষজন। এবার সামনে এল এক বৃদ্ধার কাহিনি।

তাঁকে পরিবারের লোকজন টিকা দিতে টিকাকরণ কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি টিকা দেওয়ার আগেই সেখান থেকে কোনওভাবে পালিয়ে যান। তারপর একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়েন।

স্থির হয়ে সেখানে পড়ে ছিলেন ৭০ বছরের বৃদ্ধা। অনেকে তো তাঁকে মৃতা বলেও মনে করেন। ৫ ঘণ্টা ওভাবে লুকিয়ে থাকার পর তাঁর খোঁজ পান পরিবারের সদস্যরা।

ধরা পড়ে গিয়ে হাতজোড় করে পরিবারের সামনে আকুতি মিনতি করতে থাকেন বৃদ্ধা। তাঁর স্থির বিশ্বাস যে টিকা নিলেই তাঁর মৃত্যু হবে।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার বাগেলো কা খেড়া গ্রামে। গ্রামের বাসিন্দা ৭০ বছরের ধাপু বাঈ গেমাতি-কে এরপর গ্রামের সরপঞ্চ এসে বোঝানোর চেষ্টা করেন।

বৃদ্ধাকে প্রথমে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য অনেক বোঝানোর পর তিনি টিকা নিতে রাজি হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026