নদীতে দেহ ফেলার ভাইরাল ভিডিওর স্ক্রিনগ্র্যাব, ছবি - আইএএনএস
গঙ্গার বিভিন্ন পাড়ে একের পর এক দেহ ভেসে এসে আটকে পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে হৈচৈ পড়ে গিয়েছিল। করোনা রোগীর দেহ এভাবে নদীর জলে ভাসিয়ে দেওয়া বন্ধ করতে উঠেপড়ে লাগে প্রশাসন। কিন্তু তাতেও যে সকলের টনক নড়েনি তা ফের একবার প্রমাণ হল।
রাপ্তি নদীর ওপর থাকা ব্রিজ থেকে এক করোনা রোগীর দেহ নদীর জলে ফেলছিলেন তাঁর পরিবারের ২ জন। সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়।
ওখান দিয়ে যাওয়া এক গাড়ির আরোহী ভিডিও করেন দেহ ফেলার ঘটনাটি। তারপরই তা কার্যত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি পিপিই কিট পড়ে আছেন। অন্যজন অবশ্য সাধারণ পোশাকেই। ২ জনে একটি দেহ প্লাস্টিকের প্যাকেট থেকে বার করে ছুঁড়ে দিচ্ছেন নদীতে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। যে ছবি সামনে আসতেই নড়েচড়ে বসে যোগী আদিত্যনাথ প্রশাসন। কড়া নির্দেশ থাকা সত্ত্বেও নদীতে দেহ ফেলার অভিযোগে ওই পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
দেহটি উদ্ধার করে ফের ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…