National

এক চুবড়ি নিমপাতায় ঢাকা মুখে যুবকের ছবি ভাইরাল

এক চুবড়ি নিমপাতা মুখে লাগিয়ে ঘুরছেন এক যুবক। যাঁকে দেখে হতবাক হয়ে যাচ্ছেন মানুষজন। যুবকের দাবি এতেই দূরে থাকবে করোনা।

করোনা তাড়াতে এখন নিজের মত করে অনেকেই ব্যবস্থা করে নিচ্ছেন। এমনকি বিশ্বাসও করছেন তাতে করোনা তাঁদের কাছে ঘেঁষতে পারবেনা।

যদিও এমন ঘরোয়া অনেক টোটকারই কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবু বিশ্বাস থেকে এমনভাবেই করোনা তাড়াতে ব্যস্ত অনেকে।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকার বাসিন্দা মহেন্দ্র সিং নামে এক যুবক এমনই এক মাস্ক তৈরি করেছেন। যা সত্যিই এক আবিষ্কার নাকি ভিত্তিহীন দাবি তা নিয়ে বড় একটা চিন্তিত নয় সোশ্যাল মিডিয়া। বরং তাঁর সেই মাস্ক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মহেন্দ্র সিং একটি চুবড়ির মত জিনিসে প্রচুর পরিমাণে নিম পাতা জড়ো করেছেন। তারপর সেই চুবড়ি মাস্কের মত পরে ফেলছেন ২ কানে লাগিয়ে।

তাঁর দাবি এক চিকিৎসকই নাকি তাঁকে এমনটা করতে বলেছেন। তাঁর বিশ্বাস তাঁর এই ‘অ্যান্টিসেপটিক মাস্ক’ করোনাকে তাঁর থেকে দূরে রাখবে।

এই বিশ্বাস থেকে মহেন্দ্র সিং প্রতিদিন সকালে এই মাস্ক পরে ফেলছেন মুখে। তারপর সারাদিন তাঁর মুখে এই মাস্ক থাকছে। প্রতিদিনই সকালে তাজা নিমপাতা দিয়ে ভরে ফেলেন ওই চুবড়ির মত দেখতে মাস্ক। তারপর মুখে লাগিয়ে নেন।

এই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর শেয়ার করতেই তাঁর এই আজব মাস্কে ঢাকা মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026