National

ফের একদিনে ২ লক্ষের ওপর সংক্রমণ, বাড়ল মৃত্যুও

গত মঙ্গলবার ২ লক্ষের নিচে নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু মাত্র ১ দিনের ব্যবধানে ফের সংক্রমণ ২ লক্ষের ওপর গেল। দেশে একদিনে মৃতের সংখ্যাও বাড়ল।

দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কমতে শুরু করলেও তার ভয়ংকর রূপ এখনও স্তিমিত হয়নি। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশে দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামবে সংক্রমণ। যদিও এদিন দৈনিক সংক্রমণ বেড়েছে।

১৪ এপ্রিলের পর গত মঙ্গলবার ২ লক্ষের নিচে নামে দৈনিক সংক্রমণ। মাত্র ১ দিনের ব্যবধানে বুধবার তা ফের ২ লক্ষের ওপর চলে গেল।

এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জন।

এদিন ২২ লক্ষ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ বেশি হয়েছে। এদিন রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হল দেশে। যা আগে কখনও হয়নি।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ফের বেড়েছে। যুক্তিটা সেই একই। মহারাষ্ট্রে মৃত্যু বাড়লেই দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন। মৃত্যুর হার ১.১৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.১৫ শতাংশ।

মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু ফের বেড়েছে। মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। এছাড়া দিল্লিতে ১৫৬ জনের, উত্তরপ্রদেশে ১৫৭ জনের, কর্ণাটকে ৫৮৮ জনের, রাজস্থানে ১০৫ জনের, পঞ্জাবে ১৭৪ জনের, তামিলনাড়ুতে ৪৬৮ জনের, অন্ধ্রপ্রদেশে ১০৬ জনের, বিহারে ১০৪ জনের ও পশ্চিমবঙ্গে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৯১ হাজার ১৯১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন। দেশে এখন কমে ৯.১৯ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৯.৬৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026