সি-৬০ কমান্ডোদের গুলিতে নিহত মাওবাদীদের দেহ, ছবি - আইএএনএস
কাকভোরের জঙ্গলের সবে ঘুম ভেঙেছে। ঘন সবুজ বনানী সূর্যের হাল্কা কিরণে জেগে উঠছে নতুন উদ্যমে। পাখিদের কলরব চারিদিকে। সে সময় জঙ্গলের মধ্যেই বসেছিল মাওবাদীদের গোপন বৈঠক। যে বৈঠকের খবর পৌঁছয় পুলিশের কাছে।
দ্রুত মহারাষ্ট্র পুলিশ ও পুলিশের সি-৬০ কমান্ডো বাহিনী গড়চিরোলির জঙ্গলে মাওবাদীদের সেই বৈঠকের জায়গায় পৌঁছে যায়। ঘিরে ফেলে চারিদিক থেকে।
বেগতিক বুঝে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় কমান্ডো। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। যা জঙ্গলের শান্তিকে নিমেষে তছনছ করে দেয়।
এই গুলির লড়াই প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। তারপর অবশ্য মাওবাদীরা আর সেখানে থাকেনি। লড়াইও চালাতে পারেনি। পালিয়ে মাওবাদীদের বেশ কয়েকজন জঙ্গলেই গা ঢাকা দেয়।
জঙ্গলে তাদের খোঁজে তল্লাশি চলছে। কমান্ডোরা খোঁজ করতে গিয়ে ১৩টি দেহের খোঁজ পান জঙ্গলে। যাদের কমান্ডোদের গুলিতে মৃত্যু হয়।
এই ১৩ মাওবাদী ছাড়াও ঘন জঙ্গলে আর কোনও মাওবাদীর দেহ পড়ে আছে কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ। নিকেশ হওয়া ১৩ মাওবাদীর মধ্যে ৭ জন মহিলা।
মাওবাদীদের বিরুদ্ধে এদিন বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। মাওবাদী দমনে লাগাতার চেষ্টা চালাচ্ছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…