National

খাবারের প্লেট নিয়ে বর ও কনে পক্ষের তুমুল হাতাহাতি, মৃত্যু

খাবারের প্লেট নিয়ে বচসার সূত্রপাত। এমন এক সামান্য বিষয়ে বচসা যে এই পর্যন্ত গড়াতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ।

বিয়ের কয়েকদিন বাকি। তার আগে বর ও কনে পক্ষ একসঙ্গে এক বিবাহ পূর্ব অনুষ্ঠানের আয়োজন করেছিল। আয়োজন হয়েছিল তিলক অনুষ্ঠানের।

বর পক্ষের বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে ২ পক্ষের আত্মীয় পরিজন একত্র হন। আর বিয়ের অনুষ্ঠান মানেই তো এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা। সঙ্গে চলছিল প্রচুর মদ্যপান।

অনুষ্ঠান চলছিল আনন্দ, হাসি, ঠাট্টার মধ্যে দিয়ে। কিন্তু গোল বাধে খাওয়ার জায়গায়। সেখানে খাবারের প্লেটকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের কয়েকজনের মধ্যে প্রথমে বচসা বাধে। ক্রমে সেই বচসায় জড়িয়ে পড়েন অন্যরাও।

এই সময় বর পক্ষের এক আত্মীয় ভগবান দাস কয়েকজনকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কনের বাবা রামকুমার কাশ্যপের ওপর। কনে পক্ষের অন্যরা এগিয়ে আসেন সামাল দিতে।

অভিযোগ ভগবান দাস এই সময় কনে পক্ষের মনসারাম নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত ও রক্তাক্ত হন কনে পক্ষের আরও ৪ জন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির নবাবগঞ্জ এলাকায়। পুলিশ এই ঘটনায় ভগবান দাস সহ পাত্রপক্ষের বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

যে অস্ত্র দিয়ে ভগবান দাস খুন করে সেটি সহ ভগবান দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026