National

আরও রাশিয়ান টিকা এল ভারতে, সর্বাধিক দামও জানাল রেড্ডিজ

রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-কে ভারতে ব্যবহারে ছাড়পত্র দিয়েছে নিয়ামক সংস্থা। এতে টিকা সমস্যা হয়তো কিছুটা মিটবে। এদিন আরও স্পুটনিক এল ভারতে।

ভারতে স্পুটনিক ভি-এর বাজার দেখবে হায়দরাবাদের সংস্থা ডক্টর রেড্ডিজ। এই রেড্ডিজই স্পুটনিকের ভারতে ট্রায়াল পর্যায়ের দায়িত্বে ছিল। এখন তারা ভারতের বাজারে স্পুটনিক ভি-এর বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে।

তাই তাদের কাছেই প্রথম পর্যায়ে দেড় লক্ষ স্পুটনিকের ডোজ এসে আগেই পৌঁছেছিল। এদিন এল দ্বিতীয় ধাপে স্পুটনিকের ডোজ। হায়দরাবাদে এসে পৌঁছয় ৬০ হাজার টিকা।

গত শুক্রবারই পাইলট পর্যায়ে স্পুটনিক ভি হায়দরাবাদে দেওয়া হয়েছে মুষ্টিমেয় মানুষকে। রাশিয়ার এই টিকা কিন্তু ভারতের বাজারে দাম দিয়েই কিনতে হবে।

ডোজ প্রতি দাম পড়বে সর্বাধিক ৯৯৫ টাকা। এমনটাই জানিয়েছে ডক্টর রেড্ডিজ। তাহলে কী এখন টাকা দিলেই মিলবে স্পুটনিক ভি? ভারতে যে টিকার হাহাকার চলছে তাতে এমন প্রশ্ন অনেকেরই।

ডক্টর রেড্ডিজ অবশ্য জানিয়েছে ভারতের বাজারে স্পুটনিক ভি ঠিকঠাক পাওয়া যেতে যেতে জুনের মাঝামাঝি হয়ে যাবে। ততদিনে যথেষ্ট স্পুটনিক ভি ডোজ ভারতে এসে যাবে।

স্পুটনিক ভি হল বিশ্বের প্রথম করোনা টিকা। যাকে গত বছর অগাস্টেই মান্যতা দিয়েছিল রাশিয়া সরকার। ল্যানসেট জানাচ্ছে স্পুটনিক ভি ৯১ শতাংশ কার্যকরী। যথেষ্ট সুরক্ষিতও এই রাশিয়ান টিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026