National

করোনা রুখতে এবার অন্য পথে হাঁটল গয়া

করোনা রুখতে হোম, যজ্ঞ, পুজো সবই করছেন মানুষজন। কদিন আগেই হয়েছে দুর্গাপুজো। এবার করোনা রুখতে অন্য পথে হাঁটলেন গয়ার বাসিন্দারা।

করোনা রুখতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে গোটা দেশ। এর মধ্যেই অনেক জায়গায় হোম-যজ্ঞের আয়োজন হয়েছে। আয়োজন হয়েছে পুজো অর্চনার। এবার বিহারের গয়া শহরের বাসিন্দারাও মাকালীর কাছে একটু অন্যভাবে প্রার্থনা করলেন।

গয়ার বাসিন্দারা গয়ার মাকালী মন্দিরে শনিবার তান্ত্রিক পুজোর আয়োজন করেন। মন্দিরের সেবায়েত আচার্য হনুমন্ত জানিয়েছেন এই তান্ত্রিক পুজোর প্রথা এ মন্দিরে ১৯৫১ সাল থেকে চালু হয়। এই পুজোয় এক ছাগ বলি হয়।

শনিবার সকাল থেকেই মন্দিরে তান্ত্রিক পুজো উপলক্ষে ভক্তদের ভিড় জমতে থাকে। এই পুজোর মধ্যে দিয়ে করোনা বিশ্ব থেকে বিতাড়িত হবে বলে স্থির বিশ্বাস তাঁদের।

করোনাকে বিদায় করতেই এই তান্ত্রিক পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সেবায়েত। গত বছরও এই পুজোর আয়োজন করা হয়েছিল।

ভক্তদের জন্য এদিন মন্দিরে ভোগের ব্যবস্থাও করা হয়েছিল। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছিলেন মন্দিরে পুজো দেখতে। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে করোনাকে তাড়ানোর চেষ্টা হয়েছে।

যার মধ্যে রয়েছে গোবরে স্নান, হনুমানচল্লিশা পাঠ, দুর্গাচল্লিশা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবচল্লিশা পাঠ, কালীমাচল্লিশা পাঠ, হোম-যজ্ঞ। এবার সেই গয়ায় হল তান্ত্রিক পুজো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026