National

জেলে নাটকীয় গ্যাংওয়ার, মৃত এক সাগরেদ সহ ২ গ্যাংস্টার

সংশোধনাগার বা জেলের মধ্যেই চলল গুলি। ভারতের জেলে এই গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। শত্রুতার লড়াইয়ে শেষ হয় ৩টি প্রাণ।

অন্যান্য দিনের মতই শুক্রবার সকালটা শুরু হয়েছিল জেলে। জেলে বন্দিদের কয়েকজন সাজাপ্রাপ্ত বন্দি। কয়েকজন বিচারাধীন বন্দি।

পুলিশ জানাচ্ছে, বিচারাধীন গ্যাংস্টার অংশুল দীক্ষিতের অনেকদিন ধরে অন্য গ্যাংস্টার মুকিম কালার সঙ্গে শত্রুতার সম্পর্ক। ২ গ্যাংয়ের মধ্যে আগেও লড়াই বেঁধেছে। কিন্তু অংশুল যে জেলের মধ্যেই মুকিম কালাকে হত্যার ষড়যন্ত্র করেছে তা জানতে পারেনি পুলিশ।

শুক্রবার সকালে আচমকাই অংশুল মুকিম কালার দিকে এগিয়ে যায়। তারপর খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশ জানাচ্ছে দেশি পিস্তল দিয়েই অংশুল গুলি চালায়। গুলি চলতে থাকে।

সেই গুলিতে মাফিয়া ডন মুখতার আনসারির সাগরেদ হিসাবে পরিচিত মিরাজুদ্দিনও আহত হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

পুলিশ দ্রুত ঘিরে ফেলে। অংশুলকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু অংশুল রাজি না হয়ে বরং পাল্টা পুলিশের দিকেও গুলি চালায়। পাল্টা পুলিশও গুলি চালায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় অংশুলের।

ঘটনাটি ঘটেছে চিত্রকূট জেলে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলের মধ্যে কীভাবে বন্দিদের হাতে বন্দুক এল তা খতিয়ে দেখা হচ্ছে।

সব ব্যারাকে ঘটনার পর তল্লাশি চালায় পুলিশ। বন্দিদের জিজ্ঞাসাবাদও করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026