National

লালসার শিকার করোনা সংক্রমিত মহিলাও, পরদিনই মৃত্যু

এক ওয়ার্ড বয়ের লালসার হাত থেকে ছাড় পেলেন না করোনা আক্রান্ত মহিলাও। তাঁর ওপর শারীরিক অত্যাচারের ফলে পরদিনই তাঁর মৃত্যু হয় হাসপাতালে।

তিনি করোনা পজিটিভ হওয়ার পর পরিবারের তরফে ৪৩ বছরের ওই মহিলাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অভিযোগ, সেখানে ভর্তি থাকাকালীন ভোর ৪টে নাগাদ এক ওয়ার্ড বয় মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ে। তারপর ওই মহিলার কাছে এসে জানায় যে মহিলার কিছু শারীরিক পরীক্ষা রয়েছে।

করোনা সংক্রমণের শিকার ওই মহিলাকে ওয়ার্ড বয় নিয়ে যায় বাথরুমে। অভিযোগ সেখানেই ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে সে।

ওয়ার্ড বয়ের লালসার শিকার হন ওই মহিলা। তাতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়। পরদিন তাঁকে অনেক চেষ্টা করেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।

ঘটনাটি ১ মাস আগের। তবে তা লোকচক্ষুর সামনে আসেনি। ভোপালের একটি হাসপাতালের ঘটনা। ভোপাল মেমোরিয়াল হাসপাতালে ঘটা এই ঘটনা সামনে নিয়ে আসে ভোপাল গ্যাস কাণ্ডে শিকারদের ন্যায় পেতে সাহায্য করা একটি এনজিও।

এই ঘটনার কথা জানিয়ে ওই এনজিও ২টি বিষয় তুলে ধরেছে। এক, হাসপাতালের করোনা ওয়ার্ডগুলির ভয়ংকর পরিস্থিতি তারা তুলে ধরার চেষ্টা করেছে।

দুই, তাদের অভিযোগ এই ঘটনা ঘটার পর ১ মাস কেটে গেলেও এ বিষয়ে মৃতার পরিবারকে পুলিশ কিছু জানায়নি। যদিও সেকথা অস্বীকার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026