National

আবার শুরু সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু সেই ৪ হাজারি ঘরেই

ভারতে দৈনিক সংক্রমণ ২ দিন আগেও ধাপে ধাপে কমছিল। কিন্তু গত দিনের পর এদিনও সংক্রমণ ফের বাড়ল। দৈনিক মৃত্যুও ৪ হাজারি ঘরেই ঘোরাফেরা করছে।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার হয়তো নামবে সংক্রমণ। মাঝে ২ দিন নামেও সংক্রমণ। কিন্তু তার পর ফের তা বাড়তে শুরু করেছে।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৫৯৪ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন।

এদিন ১৮ লক্ষ ৬৪ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে ১ লক্ষ কম নমুনা পরীক্ষা হয়েছে এদিন।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারি ঘরেই রয়ে গিয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জন। দেশে এখন মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮১৬ জনের। এছাড়া দিল্লিতে ৩০০ জনের, ছত্তিসগড়ে ১৫৩ জনের, উত্তরপ্রদেশে ৩২৬ জনের, কর্ণাটকে ৫১৬ জনের, গুজরাটে ১০২ জনের, রাজস্থানে ১৬৪ জনের, পঞ্জাবে ১৯৩ জনের, উত্তরাখণ্ডে ১০৯ জনের, তামিলনাড়ুতে ২৯৩ জনের, হরিয়ানায় ১৬৫ জনের ও পশ্চিমবঙ্গে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।

দেশে অ্যাকটিভ রোগী এদিন ফের বাড়ল। ৬ হাজার ৪২৬ জন অ্যাকটিভ রোগী এদিন বেড়েছে দেশে। দেশে এখন ১৫.৬৫ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগী।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.২৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026