National

বিয়ের পরই মৃত স্ত্রী, বরের পোশাকেই শ্মশানে স্বামী

আনন্দঘন মুহুর্ত যে মুহুর্তে শোকের আবহে বদলে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এক ঘটনা। যেখানে স্ত্রীকে কনের বেশেই নিয়ে শ্মশানে গেলেন স্বামী।

সন্ধেবেলা ছিল বিয়ে। বর নিয়ে বরযাত্রী একদম সঠিক সময়ে কনের বাড়ি হাজির হয়। যদিও করোনা পরিস্থিতিতে বিয়ের আসরে অতিথি সমাগম ছিল নগণ্য। কিন্তু বিয়ের নিয়ম অক্ষরে অক্ষরে পালিত হয়।

বর ও কনেও ছিলেন খুশি। আনন্দ ছিল ২ পরিবারেও। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের নিয়ম পালন শেষ হতেই হঠাৎ কনে নিশা কুমারী অসুস্থ হয়ে পড়েন।

সব খুশি মুহুর্তে ম্লান হয়ে যায়। ২ পরিবার নিশাকে নিয়ে ছোটে কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে কনের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে পাঠানো হয় ভাগলপুরের হাসপাতালে।

সেখানে নিয়ে গিয়ে কনের চিকিৎসা শুরু হলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বিয়ের ৬ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় কনের।

বিয়ে করে বেজায় খুশি রবীশ শোকে ভেঙে পড়েন। তারপর কনের সাজেই তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী নিশা কুমারীকে নিয়ে তিনি শ্মশানের দিকে পাড়ি দেন। রবীশই স্ত্রী নিশার শেষকৃত্য সম্পন্ন করেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলায়। গোটা ঘটনায় শুধু ২ পরিবারই নয় আশপাশের মানুষজনও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026