National

স্ত্রীকে কাছে পেতে বাস চুরি করল যুবক

স্ত্রীকে কাছে পেতে একটা গোটা বাসই চুরি করে ফেলল এক যুবক। যা কার্যত হৈচৈ ফেলে দিয়েছে। পরিবারকে কাছে পেতে বাস চুরির দাবি করেছে ধৃত যুবকই।

গত শনিবার তখন প্রায় সন্ধে। বাস গুমটিতে দাঁড়িয়েছিল বাসটা। আশপাশে তেমন কেউ ছিলেনও না। এক বছর ৩০-এর যুবকের তা নজর এড়ায়নি।

আশপাশে কেউ না থাকাটা কাজে লাগায় সে। চড়ে বসে বাসটিতে। তারপর নিজেই সেই বাস চালিয়ে বেরিয়ে পড়ে। এরপর বাস নিয়ে কেরালার ৪ জেলা ঘুরে ফেলে দীনুপ নামে ওই যুবক। রবিবার সকালে কুমারাকম পর্যটনস্থলে বাসটি নিয়ে পৌঁছয় সে।

এখানে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ দীনুপকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর সেখানেই সে সদুত্তর দিতে অসমর্থ হয়। পুলিশ পাকড়াও করে দীনুপকে।

পরে জানা যায় সে কোঝিকোড় থেকে বাসটি চুরি করে আগের দিন। আপাতত দীনুপের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। কিন্তু কেন সে এমন কাজ করল? তার উত্তর দীনুপ নিজেই দিয়েছে।

দীনুপের দাবি, কেরালায় এখন করোনার কারণে লকডাউন চলছে। থিরুভাল্লা এলাকায় তার স্ত্রী ও সন্তান রয়েছে। সে নানাভাবে সেখানে কোঝিকোড় থেকে পৌঁছনোর চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনও ব্যবস্থাই করতে পারেনি।

দীনুপের দাবি তাই স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছতেই সে বাসটি চুরি করে। তারপর সেই বাস নিয়ে পাড়ি দেয় থিরুভাল্লার উদ্দেশে। কিন্তু মাঝপথে পুলিশের হাতে ধরা পড়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026