National

অক্সিজেনের অভাবে ফের হাসপাতালে মৃত ১১

এবার ১১ জন করোনা রোগীর মৃত্যু হল অক্সিজেনের অভাবে। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু দেশে এখন প্রায় দিনের খবর হয়ে দাঁড়িয়েছে।

সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন করোনা রোগীরা। সেখানে তাঁদের অক্সিজেন চলছিল। অক্সিজেন বন্ধ করার উপায় ছিলনা। গত সোমবার সন্ধেয় হাসপাতালে এক সময় অক্সিজেনের যোগানের চাপ আচমকা কমে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সে সময় অক্সিজেন রিফিল করা হচ্ছিল। তাই চাপ মাত্র ৫ মিনিটের জন্য কমে যায়। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় রোগীদের।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে। এসভিআর রুইয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ১১ জন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বেডেই তাঁদের মৃত্যু হয়।

তাঁদের পরিবারের অভিযোগ অবশ্য ৫ মিনিট নয়, হাসপাতালে অক্সিজেনের অভাব ছিল আধঘণ্টা থেকে ৪৫ মিনিট। কিন্তু কেন অক্সিজেনের অভাব হল?

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুর থেকে অক্সিজেন ট্যাঙ্কার আসতে দেরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল প্রায় অক্সিজেন শূন্য হয়ে পড়ে।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

তবে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা সামনে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026