National

তাঁর থেকে সংক্রমিত নাতনি, মানতে না পেরে চরম পদক্ষেপ দাদুর

তাঁর নাতনি তাঁর থেকে করোনা সংক্রমিত হয়েছে। এটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। একথা জানতে পেরে চরম পদক্ষেপ করলেন এক প্রাক্তন তহসিলদার।

তিনি নিজে করোনা সংক্রমণের শিকার হন কিছুদিন আগে। তারপরে দেখা যায় তাঁর মেয়ে ও তাঁর নাতনিও করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

৭২ বছরের বৃদ্ধের মনে স্থির বিশ্বাস হয় তাঁর থেকেই তাঁর পুতুলের মত নাতনির এবং তাঁর মেয়ের করোনা হয়েছে। আর এটা মনে হওয়ার পর থেকেই তা সহ্য করতে পারছিলেননা তিনি। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলেননা।

এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাক্তন তহসিলদার পদাধিকারী সি সোমা নায়েক নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

দেহের কাছে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তাতে লেখা আছে, তাঁর পুতুলের মত নাতনি ও তাঁর মেয়ে তাঁর জন্য করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

তাদের ওই কষ্ট তিনি দেখতে পারবেননা। সহ্য করতে পারবেননা। তিনি নিজেকে এজন্য ক্ষমা করতে পারছেন না। তাই এই সিদ্ধান্ত।

ওই ব্যক্তি তাঁর নাতনি ও মেয়েকে সংক্রমিত করার জন্য তাঁর স্ত্রী, মেয়ে, জামাই ও নাতনির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

সেইসঙ্গে শেষ ইচ্ছা হিসাবে লিখেছেন তাঁর জমিতেই যেন সৎকার করা হয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কামাগারুলু এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026