ফাইল : হাসপাতালে অ্যাম্বুলেন্সের লাইন, ছবি - আইএএনএস
দ্বিতীয় ঢেউয়ের দাপটে করোনা পরীক্ষার জন্য ডেট পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তারপর আসছে রিপোর্ট। যাতে অনেকগুলো দিন কেটে যাচ্ছে। এর মধ্যে অনেক রোগী এতটাই অসুস্থ হয়ে পড়ছেন যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।
কিন্তু এতদিন করোনা রিপোর্ট ছাড়া হাসপাতালে ভর্তি নিয়ে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। অন্য রাজ্য বা শহরের বাসিন্দা হলে তো সমস্যা আরও তীব্র হচ্ছিল।
এমন সব সমস্যা থেকে এবার রেহাই দিল কেন্দ্র। কেন্দ্রের আনা নতুন গাইডলাইন অনুযায়ী করোনা রিপোর্ট না থাকলেও রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতাল তাঁকে ফেরাতে পারবেনা।
রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন ও ওষুধ দিতেও হাসপাতাল বাধ্য থাকবে। এমনকি কোনও রোগী যদি তাঁর পরিচয়পত্র দেখাতেও অসমর্থ হন তাহলেও তাঁকে ফেরানো যাবেনা।
সব রাজ্যসরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে এই গাইডলাইন পাঠানো হয়েছে। তবে এটাও গাইডলাইনে বলা হয়েছে যে যদি কোনও ব্যক্তির হাসপাতালে ভর্তির মত শারীরিক অবস্থা না হয় তাহলে তাঁকে ভর্তি করা হবে না।
এজন্য কোভিড কেয়ার সেন্টার রয়েছে। কোনওভাবেই হাসপাতালের বেড অপ্রয়োজনে ধরে রাখা যাবেনা। যাঁর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই তাঁকে হাসপাতালে রাখা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…