National

উপত্যকায় ফের ব্যাঙ্ক লুঠ, এবার পুলওয়ামায়

কাশ্মীরের বিভিন্ন ব্যাঙ্কে লুঠতরাজ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোম, মঙ্গলের পর বুধবারও ব্যাঙ্ক লুঠের হাত থেকে রেহাই পেল না জম্মু কাশ্মীর। এদিন ২টি লুঠের ঘটনাই ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়। ২টি লুঠের মধ্যে ব্যবধান খুব বেশি হলে ২ ঘণ্টা। প্রথম ঘটনাটি ঘটে বেলা ১টা ৫০ মিনিট নাগাদ। এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ওয়াহিবাগ শাখায় ঢুকে পড়ে ৪ জন সশস্ত্র জঙ্গি। তারপর ব্যাঙ্ক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

দ্বিতীয় ডাকাতির ঘটনাটি ঘটে বিকেল ৩টে ২০ নাগাদ। পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের নেহামা শাখায়। যদিও এই শাখা থেকে ঠিক কত টাকা নিয়ে জঙ্গিরা চম্পট দেয় তা পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবারও একটি ব্যাঙ্কে হানা দিয়ে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তার আগের দিন জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে ৫ পুলিশ কর্মী ও ২ ব্যাঙ্ক কর্মীকে গুলি করে হত্যা করে ক্যাশভ্যান নিয়ে পালায় জঙ্গিরা।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026