National

দেশে আরও ২ সিংহী কোভিড পজিটিভ

দেশে ফের সিংহীর দেহে মিলল করোনা সংক্রমণের হদিশ। ইতিমধ্যেই ৮ সিংহ-সিংহী করোনায় আক্রান্ত। এবার সেই সঙ্গে যুক্ত হল অন্য এক জঙ্গলের ২ সিংহীও।

করোনা সংক্রমণের শিকার হল ২ সিংহী। এর আগে হায়দরাবাদে চিড়িয়াখানার ৮টি এশিয়াটিক লায়নের দেহে করোনা পাওয়া যায়। তার মধ্যে ৪টি সিংহ ও ৪টি সিংহী। তাদের আলাদা করে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।

এবার হায়দরাবাদ থেকে বহুদূরে অন্য এক জঙ্গলে ফের ২ সিংহীর দেহে করোনা পাওয়া গেল। তারা ২ জন করোনা পজিটিভ।

উত্তরপ্রদেশের ইটাওয়ার লায়ন সাফারি চত্বরে থাকা ২ সিংহী জেনিফার ও গৌরীর গত ৩০ এপ্রিল থেকেই জ্বর ছিল। এমনই জানিয়েছে সাফারি কর্তৃপক্ষ।

তাদের নজরে রাখা হচ্ছিল। ৩ মে তাদের রক্ত ও মল পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬ মে সেই পরীক্ষার রিপোর্ট আসে। যেখানে দেখা যায় তারা ২ জনই করোনা পজিটিভ।

গৌরী ও জেনিফারকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সাফারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ২ জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তবে কীভাবে তারা করোনা সংক্রমণের শিকার হল তা খতিয়ে দেখা হচ্ছে।

সাফারির কেউ তাদের সংস্পর্শে এসেছিলেন কিনা তা দেখা হচ্ছে। কেউ যদি এসে থাকেন তাহলে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026