National

কমেও ৪ লক্ষের ওপর সংক্রমণ, মৃত্যু ছাড়াল ৪ হাজার

ভারতে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় সামান্য কমল। কিন্তু তাতেও তা ৪ লক্ষের নিচে নামেনি। এদিকে মৃত্যু এদিন প্রথম ৪ হাজার পার করল।

দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। দৈনিক এখন ৪ লক্ষের ওপর মানুষকে সংক্রমিত অবস্থায় পাওয়া যাচ্ছে। গতদিন ৪ লক্ষ ১৪ হাজারের ওপর সংক্রমণ নিয়ে দেশে দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ার পর এদিন তা কিছুটা হলেও কমল।

তবে কমেও তা ৪ লক্ষের ওপরই রয়ে গেল। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন।

এদিন ১৮ লক্ষ ৮ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু রেকর্ড সংখ্যায় পৌঁছেছে। এদিন মৃত্যু ৪ হাজারও পার করে গেছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।

মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। এছাড়া দিল্লিতে ৩৪১ জনের, ছত্তিসগড়ে ২০৮ জনের, উত্তরপ্রদেশে ৩৭২ জনের, কর্ণাটকে ৫৯২ জনের, গুজরাটে ১১৯ জনের, রাজস্থানে ১৬৪ জনের, পঞ্জাবে ১৬৫ জনের, ঝাড়খণ্ডে ১৩৬ জনের, উত্তরাখণ্ডে ১৩৭ জনের, তামিলনাড়ুতে ১৯৭ জনের ও পশ্চিমবঙ্গে ১১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। ৭৮ হাজার ২৮২ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৭.০১ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে ৩ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৯০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026