National

২ কোটি পার মোট সংক্রমণ, কমল দৈনিক সংক্রমণ

ভারতে দৈনিক সংক্রমণ এদিন ফের কিছুটা হলেও কমল। পরপর ৩ দিন এই নিয়ে কমল সংক্রমণ। দৈনিক সংক্রমণ কমলেও এদিন ২ কোটি পার করল দেশের মোট সংক্রমণ।

৩ দিন আগেই হৃৎস্পন্দন বাড়িয়ে ৪ লক্ষ পার করে গিয়েছিল একদিনে সংক্রমণ। তারপর পরপর ৩ দিন কমল সংক্রমণ। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন।

তাহলে কী চূড়া ছুঁয়ে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ হ্রাস শুরু হয়ে গেল? ৩ দিনের চিত্রে তেমনই একটা ক্ষীণ আশার আলো দেখছেন মানুষজন।

এদিন গত ৫ মাসে মুম্বইতে সবচেয়ে কম সংক্রমণ ধরা পড়েছে। এদিকে এদিন সংক্রমণ কমলেও মোট সংক্রমিতের সংখ্যা এদিন ২ কোটি পার করেছে। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার ৮৮৩ জন।

এদিন ১৬ লক্ষ ৬৩ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু কিছুটা হলেও বেড়েছে। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের।

দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। এছাড়া দিল্লিতে ৪৪৮ জনের, ছত্তিসগড়ে ২৬৬ জনের, উত্তরপ্রদেশে ২৮৫ জনের, কর্ণাটকে ২৩৯ জনের, গুজরাটে ১৪০ জনের, রাজস্থানে ১৫৪ জনের, পঞ্জাবে ১৫৫ জনের, ঝাড়খণ্ডে ১২৯ জনের, তামিলনাড়ুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ।

দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ৩৩ হাজার ৪৯১ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৭ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী। অনেকদিন পর অ্যাকটিভ রোগী শতাংশের হিসাবে কমল।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে ৩ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৯১ শতাংশ। দীর্ঘদিন পর ফের সুস্থতার হারও এদিন বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026