National

ভোটগণনার কাজে যাবেননা জানিয়ে দিলেন শিক্ষকরা

ভোটগণনায় তারা উপস্থিত থাকবে না। একথা স্পষ্ট করে জানিয়ে দিল শিক্ষক সংগঠন। এর আগে তারা সুপ্রিম কোর্টেও ভোটগণনা স্থগিত করা নিয়ে আবেদন জানিয়েছিল।

হুহু করে বাড়ছে সংক্রমণ। মানুষের মৃত্যু হয়েই চলেছে। ভিড়ে সংক্রমণের ভয় বেশি। এই অবস্থায় তারা ভোট গণনার কাজে অংশ নিতে পারবেনা। একথা এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন। একথা তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিয়েছে।

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হওয়ার কথা। যেখানে নিয়ম মেনেই সরকারি কর্মীদের ভোটগণনার কাজে লাগায় নির্বাচন কমিশন। ঠিক যেমনভাবে সরকারি কর্মচারিদের ভোটের ডিউটিতে যেতে হয়।

উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন আগে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। এবার তারা স্পষ্ট করে জানিয়ে দিল তারা এই করোনা পরিস্থিতিতে ভোটগণনার কাজ করতে পারবেনা।

এদিকে এই পরিস্থিতিতে চাপে পড়েছে কমিশন। চিঠি দিয়ে একথা জানানোর সময় শিক্ষক সংগঠনের তরফে একথা জানানো হয়েছে আপাতত যেন কমিশন ভোটগণনা স্থগিত রাখে। আর তার পরেও যদি জোর করে ভোটগণনার চেষ্টা হয় তাহলে তারা গণনা বয়কট করবে।

শিক্ষক সংগঠনের তরফে এও দাবি করা হয়েছে যে তাদের ভোটের প্রশিক্ষণ পর্ব থেকে তাদের ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া ও ভোটগ্রহণ করানো পর্যন্ত কোথাও নির্বাচন কমিশন করোনা বিধি মানেনি।

ভোট করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে তাদের ৭০৬ জন সহকর্মীর মৃত্যু হয়েছে বলেও সংগঠনের তরফে দাবি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026