ফাইল : পাটনায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নামার কোনও লক্ষ্মণই নেই। এবার তো দৈনিক সংক্রমণ ৪ লক্ষও পার করে গেল। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে দেশে।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে ঘুরছে।
এদিন ১৯ লক্ষ ৪৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু কিছুটা হলেও গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮২৮ জনের। এছাড়া দিল্লিতে ৩৭৫ জনের, ছত্তিসগড়ে ২৬৯ জনের, উত্তরপ্রদেশে ৩৩২ জনের, কর্ণাটকে ২১৭ জনের, গুজরাটে ১৭৩ জনের, রাজস্থানে ১৫৫ জনের, পঞ্জাবে ১১৩ জনের, ঝাড়খণ্ডে ১২০ জনের, উত্তরাখণ্ডে ১২২ জনের, তামিলনাড়ুতে ১১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।
দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ৯৮ হাজার ৪৮২ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৭.০৬ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৮৪ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…