ফাইল : কলকাতায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নামার কোনও লক্ষ্মণই নেই। এবার তো দৈনিক সংক্রমণ ৪ লক্ষের দিকে ছুটছে। গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে দেশে।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে ঘুরছে।
এদিন ১৯ লক্ষ ২০ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু কিছুটা হলেও গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন।
মহারাষ্ট্রে মৃত্যু এদিন হাজারের নিচে নেমেছে। মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এছাড়া দিল্লিতে ৩৯৫ জনের, ছত্তিসগড়ে ২৫১ জনের, উত্তরপ্রদেশে ২৯৫ জনের, কর্ণাটকে ২৭০ জনের, গুজরাটে ১৮০ জনের, রাজস্থানে ১৫৮ জনের, পঞ্জাবে ১৩৭ জনের, ঝাড়খণ্ডে ১৪৫ জনের ও তামিলনাড়ুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ।
দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ১ লক্ষের নিচে নেমেছে এদিন অ্যাকটিভ রোগী বৃদ্ধি। ৮৫ হাজার ৪১৪ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৯০ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৯৯ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…