National

২৪ ঘণ্টার ব্যবধানে কুলগামে ২টি ব্যাঙ্কে জঙ্গি হানা

সোমবারের পর মঙ্গলবার ফের কাশ্মীরের কুলগাম জেলায় ব্যাঙ্ক লুঠের ঘটনা ঘটল। সূত্রের খবর এদিন সকালে কুলগামের ইলাকা দেহাতি ব্যাঙ্কের শাখা খোলার কিছু পরে আচমকাই ২ বন্দুকবাজ ব্যাঙ্কে ঢুকে পড়ে। শূন্যে গুলি চালাতে চালাতে ঢুকে পড়া জঙ্গিদের দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্কের ক্যাশ থেকে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই জঙ্গি। তবে এদিন হতাহতের ঘটনা ঘটেনি। গত সোমবারও কুলগামে ব্যাঙ্ক লুঠের ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান দামহাল হাঞ্জি পোরা এলাকা থেকে কুলগাম জেলা হেডকোয়ার্টারে আসছিল। এই সময়ে রাস্তায় ভ্যানটিকে আটকায় একদল জঙ্গি। ভ্যানটি দাঁড়িয়ে পড়লে ভ্যান থেকে প্রহরারত ৫ পুলিশ কর্মী ও ২ ব্যাঙ্ক কর্মচারিকে হিঁচড়ে টেনে নামিয়ে আনে তারা। তারপর রাস্তার ওপর ফেলে গুলি করে তাঁদের হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। যদিও সূত্রের খবর, জঙ্গিরা যে ভ্যান নিয়ে পালায় তাতে কোনও নগদ ছিল না। আগেই তা ফাঁকা করা হয়েছিল। কেবল গাড়িটি ফিরছিল। ঘটনার পর জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ঘটনার দায়ও স্বীকার করে। এদিকে উপত্যকায় এখন ব্যাঙ্ক ডাকাতি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চিন্তিত দিল্লিও।

 

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026