National

করোনা রোগীর মৃত্যু, আক্রমণের মুখে চিকিৎসকেরা

রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর চড়াও হওয়ার ছবি এর আগেও দেখা গেছে। এবার করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একই ঘটনা ঘটল।

৬৭ বছরের এক বৃদ্ধাকে করোনা সংক্রমিত অবস্থায় আনা হয়েছিল হাসপাতালে। রোগীর পরিবারের দাবি আইসিইউ-তে ভর্তি করার কথা ছিল তাঁকে।

অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় আইসিইউ-তে ভর্তি করতে কিছুটা সময় লেগে যায়। যা ওই বৃদ্ধার মৃত্যুর কারণ হয়। এখান থেকেই ক্ষোভের সূত্রপাত। তারপর সেই ক্ষোভ গিয়ে আছড়ে পড়ল চিকিৎসকদের ওপর।

অভিযোগ, মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টার মধ্যে দিল্লির অ্যাপোলো হাসপাতালের গেটের কাছে রোগীর পরিবারের আক্রমণের মুখে পড়তে হয় চিকিৎসকদের।

ঘটনায় বেশ কয়েকজন চিকিৎসক আহত হন। হাসপাতালের সুরক্ষার দায়িত্বে থাকা সুরক্ষাকর্মীরা মারমুখী যুবকদের আটকানোর চেষ্টাও করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও অভিযোগ পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশ আসতে দেরি করে। বেলা ১১টা নাগাদ পুলিশ আসে।

পরে অবশ্য হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এর সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে। সারা দেশের সঙ্গেই করোনার দ্বিতীয় ঢেউতে কাবু দিল্লি। মৃত্যু মিছিল চলছে প্রতিদিন।

সংক্রমণ লাগামছাড়া। হাসপাতালে বেডের অপ্রতুলতা রয়েছে। অক্সিজেন সংকটও প্রবল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি জানাচ্ছেন। তার মধ্যে এমন একটা ঘটনায় কার্যত হতবাক গোটা দেশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026