National

গারদের পিছনেই মন ভাল করা উদ্যোগ নিলেন মহিলা বন্দিরা

কোনও না কোনও অপরাধে দণ্ডিত হয়ে তাঁরা জেলবন্দি। গারদের পিছনে অখণ্ড অবসর। এখানেই মন ভাল করা এক উদ্যোগ নিলেন মহিলা বন্দিরা।

জেলকে বলা হয় সংশোধনাগার। সেখানে বন্দির সংশোধন করা হয়। এমনই এক সংশোধনাগারের মহিলা বন্দিরা খুব একা হয়ে পড়েছেন। করোনার জন্য জয়পুর জুড়ে এখন কার্ফু।

ফলে সংশোধনাগারে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। যার ধাক্কা সরাসরি এসে পড়েছে বন্দিদের ওপর। যাও বা সামান্য সময়ের জন্য পরিজনের দেখা মিলছিল, করোনার জন্য তাও বন্ধ হয়েছে।

এছাড়া নানা কাজ শেখানোর জন্য প্রশিক্ষক আসেন। সেই কাজে দিনের অনেকটা সময় ডুবে থাকতে পারেন তাঁরা। এখন তাও বন্ধ। অগত্যা নিজেদের মন ভাল করার উদ্যোগ নিজেরাই নিলেন মহিলা বন্দিরা।

জয়পুরের সংশোধারগারের মহিলা বন্দিরা এখন দিনের একটা সময় স্থির করেছেন গল্পের আসরের জন্য। যেখানে এক একজন তাঁদের জানা গল্প বলবেন। শুনবেন অন্যরা।

এই গল্প তাঁর জীবনের হতে পারে। হতে পারে সংশোধনাগারের লাইব্রেরি থেকে আনা কোনও বই থেকে নেওয়া। তবে প্রতিদিন এখন এই গল্পের নির্দিষ্ট সময়টুকু নিয়ে দারুণ উৎসাহে ফুটছেন বন্দিরা।

শুধু গল্প বলাই নয়, এখানে যে মহিলা বন্দিরা লিখতে পা পড়তে পারেননা, তাঁদের অক্ষরজ্ঞান করাচ্ছেন অন্যরা। এতে কাজও হচ্ছে।

এক মহিলা বন্দি নাকি খুব কম সময়েই হিন্দির অক্ষর চিনে পড়তে শুরু করেছেন। যা দেখে আপ্লুত রাজস্থানের কারা বিভাগের ডিআইজি মণিকা আগরওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026