National

এবার আম দরবারে হাজির ৮০০ ধরনের আম

৮০০ প্রজাতির আম এবার জায়গা করে নিচ্ছে একটি চত্বরে। সেই অভিনব উদ্যোগ এ বছর আমের মরসুম শেষ হওয়ার আগেই বাস্তবায়িত হতে চলেছে।

অনেক ফলই রয়েছে। তবে ভারতে আমের কদরই আলাদা। আবার ভারতীয় আমের কদর বিদেশেও বিশাল। আম নিয়ে ভারতের এই উৎসাহকে এবার অন্য মাত্রা দিতে চলেছে একটি উদ্যোগ।

আম খেতে কার না ভাল লাগে। কিন্তু কত রকম আম রয়েছে তা কি জানা আছে? জানা আছে কি তার গুণাগুণ? তার ইতিহাস? এবার পছন্দের চেনা আম এবং সঙ্গে অচেনা আমের নামধাম গুণাগুণ সব জানতে পারবেন মানুষজন।

উত্তরপ্রদেশের লখনউতে এবার তৈরি হচ্ছে শুধু আমের মিউজিয়াম। এমন উদ্যোগ অবশ্যই চমকপ্রদ। এখানে ৮০০-র ওপর প্রজাতির আমের মডেল বা ছবি থাকবে।

সঙ্গে থাকবে সেসব আম সম্বন্ধে খুঁটিনাটি তথ্য। আম খাওয়া আর তার সম্বন্ধে সব কিছু জানা, এ ২টি আলাদা বিষয়। এবার আমপ্রেমীদের সেই ইচ্ছাও পূরণ করবে এই মিউজিয়াম।

এখানে বিভিন্ন প্রজাতির আম সচক্ষে দেখাও যাবে। তবে তা দেখা যাবে কেবল আমের মরসুমেই। বছরের অন্য সময় মডেল বা ছবি দেখেই চিনতে হবে সেসব আমকে।

তবে আম নিয়ে এভাবে আম দরবারে হাজির হওয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসা কুড়োচ্ছে। খুব দ্রুত তৈরি হচ্ছে এই আমের মিউজিয়াম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026