National

করোনা পরিস্থিতি বোঝাতে অভিনব রামনবমী পালন

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে বাড়ি থেকে বার হওয়া কতটা জরুরি তাই বোঝাতে রাস্তায় নামলেন ওঁরা।

ভারতে করোনা পরিস্থিতি প্রতিদিনই জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে রাস্তায় বার হলে মুখে মাস্ক থাকা আবশ্যিক। দরকার সামাজিক দূরত্ব মেনে চলাও।

এটাই বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানী, সকলেই। অনেক সংগঠন সহ মানুষকে সচেতন করে তুলতে উদ্যোগী অনেক প্রতিষ্ঠানও। এই পরিস্থিতিতে আরও এক অভিনব ভাবনা নজর কাড়ল।

কাঁধে তির ধনুক নিয়ে রাস্তায় নেমে পড়লেন ভগবান রামের সাজে সজ্জিত তাঁর এক ভক্ত। তবে একা নন। লক্ষ্মণ ও হনুমানের সাজে আরও ২ জন তাঁর সঙ্গ নিলেন। এঁরা রাস্তায় ঘুরে মানুষকে করোনা নিয়ে সচেতন করে তুলছেন।

বুধবার রামনবমী উপলক্ষে এভাবেই সামাজিক সচেতনতা বাড়াতে রাম, লক্ষ্মণ ও হনুমানের সাজে সেজে ভগবান রামের ৩ ভক্তের উদ্যোগ নজর কেড়েছে গোটা দেশের।

বেঙ্গালুরুর রাস্তায় এঁদের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। প্রসঙ্গত গত ১ মাসে বেঙ্গালুরুতে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।

এই অবস্থায় রাস্তায় বার হলে মুখে মাস্ক থাকা আবশ্যিক। দরকার ২ জনের মধ্যে প্রয়োজনীয় সামাজিক দূরত্বও। এটাই এঁরা রাস্তায় রাম, লক্ষ্মণ, হনুমান সেজে ঘুরে ঘুরে বোঝানোর চেষ্টা করছেন। যা অবশ্যই তারিফের দাবি রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026