National

আবার লম্বা লাফ, একদিনে প্রায় ১ লক্ষ ৭০ হাজার সংক্রমণ

২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭০ হাজারের কাছে সংক্রমিতের খোঁজ মিলল ভারতে। যা এখনও পর্যন্ত রেকর্ড। আগের দিনের রেকর্ড ভেঙে আরও বাড়ল সংক্রমণ।

এপ্রিলের শুরুতেই দেশ করোনা সংক্রমণে রেকর্ড উচ্চতা ছুঁয়ে ১ লক্ষ পার করে। তারপর থেকে তা বেড়েই চলেছে। এদিন আবার নয়া রেকর্ড উচ্চতা ছুঁল একদিনে সংক্রমণ। এদিন প্রথমবারের জন্য একদিনে ১ লক্ষ ৭০ হাজারের দরজায় পৌঁছে গেছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে দেশে সোমবার ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন সংক্রমিতের খোঁজ মিলল।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা, তামিলনাড়ু তো বটেই এখন কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখানে বাড়তে বাড়তে তা এদিন ১২ লক্ষ পার করল। এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় আড়াই লক্ষ কমেছে। ১১ লক্ষ ৮০ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে এদিন।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে। এখন একদিনে দেড় লক্ষ পার করছে সংক্রমিতের মোট সংখ্যা। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লক্ষের ওপর পৌঁছে গেছে। দাঁড়িয়েছে ১২ লক্ষ ১ হাজার ৯ জনে। একদিনে বেড়েছে ৯২ হাজার ৯২২ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে হয়েছে ৮.৮৮ শতাংশ।

এপ্রিল শুরুই হয়েছে সাড়ে ৪০০ পার করা দৈনিক করোনায় মৃত্যু দিয়ে। এদিন তা ৯০০ পার করল। গত একদিনে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জন। মৃত্যুর হার ১.২৭ শতাংশ থেকে কমে হয়েছে ১.২৬ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়েই রয়েছে। রাজ্যে গত দিন ১০ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। ছত্তিসগড়ে ১২২ জন প্রাণ হারিয়েছেন করোনায়। পঞ্জাবে ৫৯ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটকে ৪০ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মৃত্যু হয়েছে ৫৪ জনের। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৬৭ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ৮৬ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯ জন। সুস্থতার হার নেমে দাঁড়িয়েছে ৮৯.৮৬ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026