National

বাঙালির প্রিয় শহর এবার পেতে চলেছে সংস্কৃত শহরের পরিচিতি

প্রাচীন শহরের নামটা গোটা বিশ্বে যথেষ্টই পরিচিত একাধিক কারণে। ভারতের এই অন্যতম প্রসিদ্ধ শহর এবার এক অন্য নামেও বিশ্বে পরিচিতি পেতে চলেছে।

কাশী বিশ্বনাথের মন্দির থেকে দশাশ্বমেধ সহ শতাধিক গঙ্গার ঘাট। শত শত মন্দির সহ দেশ বিদেশের পর্যটকে ঠাসা সারা বছর। বারাণসী শহরের প্রাচীনত্ব যেমন গোটা বিশ্বকে টেনে আনে এখানে, তেমনই এখানকার ইতিহাস।

আর সেই ইতিহাসের এক অন্যতম অঙ্গ এখানকার পঠনপাঠন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের খ্যাতি যেমন জগত জোড়া তেমনই এখানকার সংস্কৃত মাধ্যম স্কুলের লম্বা তালিকা গোটা দেশের মানুষকে অবাক করে।

এক বারাণসী শহরেই ছড়িয়ে আছে ১১০টি সংস্কৃত মাধ্যম স্কুল। যা ভারতের আর কোনও শহরে নেই। সেখানে সংস্কৃতই পঠনপাঠনের মূল মাধ্যম।

ফাইল : দশাশ্বমেধ ঘাট, বারাণসী, নিজস্ব চিত্র

আর এই বিদ্যালয়গুলিতে যে ছাত্র সংখ্যা কম, এমনটাও নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ২টি স্কুল। নতুন স্কুল ২টিতেও সংস্কৃতই হতে চলেছে পঠনপাঠনের মূল মাধ্যম।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যজুড়ে মোট ১৩টি সংস্কৃত মাধ্যম স্কুল খুলতে চলেছে। যার মধ্যে ২টি খোলা হচ্ছে বারাণসী শহরে।

বারাণসী শহরে সংস্কৃত ভাষায় পঠনপাঠনের এই উৎসাহ এ শহরকে বিশ্বজুড়ে সংস্কৃত শহর নামেও পরিচিতি দিতে চলেছে। এছাড়াও উত্তরপ্রদেশ সরকার মূলগত শিক্ষায় সংস্কৃতে আরও জোর দিতে একটি ডিরেক্টরেট তৈরি করতে চলেছে।

যা তৈরি হলে সংস্কৃত বারাণসী সহ গোটা উত্তরপ্রদেশে আরও বেশি গুরুত্ব পাবে। উত্তরপ্রদেশ জুড়ে এখন ১ হাজার ১৬৪টি সংস্কৃত মাধ্যম স্কুল রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026