ফাইল : হোলি, ছবি - আইএএনএস
অযোধ্যা : আড়ম্বরপূর্ণভাবেই রাম জন্মভূমিতে পালিত হবে হোলি। এবারই প্রথমবার মন্দির চত্বরে হোলি পালিত হবে। রাম জন্মভূমি মন্দির তৈরির কাজ চালু হয়েছে। মন্দির তৈরি এখনও অনেকটাই বাকি। তবে রামলালার বিগ্রহের সামনেই এবার হবে হোলি উৎসব। রঙিন হয়ে উঠবে রাম জন্মভূমি চত্বর।
প্রসঙ্গত রামলালার বিগ্রহ বিগত প্রায় ৩০ বছর ধরে অস্থায়ী তাঁবুতে রাখা ছিল। এখন তা মন্দির চত্বরে স্থায়ী জায়গায় রাখা হয়েছে। এবার সেই রামলালার সামনে প্রথম হোলি।
ভেষজ রং ও সুগন্ধি দেওয়া আবিরে খেলা হবে হোলি। তারজন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। গোটা মন্দিরকে সাজানো হচ্ছে ফুলে। বিভিন্ন রঙয়ের ফুলে সাজানো হবে মন্দির চত্বর।
এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল আনা হচ্ছে। যেখানে যে ফুল পাওয়া যায় তাই আনা হচ্ছে রাম জন্মভূমি মন্দির চত্বরকে সুন্দর করে সাজিয়ে তুলতে।
রাম মন্দির ট্রাস্ট ইতিমধ্যেই পুরোহিতদের সঙ্গে আলোচনা শুরু করেছে। হোলির দিন বিশেষ যে নিয়ম পালন করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কীভাবে পুরো অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করা যায় তা নিয়ে উদ্যোগী ট্রাস্ট।
এবার হোলির উৎসবে এখানে আনন্দ দ্বিগুণ। এক রাম মন্দির তৈরি শুরু হয়েছে। আর সেই চত্বরে পালিত হচ্ছে প্রথম হোলি। সব মিলিয়ে হোলির দিন রাম জন্মভূমি মন্দিরের হোলি গোটা দেশের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…