National

মাথা কামিয়ে ১০ লক্ষ টাকা চাইলেন সনু নিগম

মাথা কামিয়ে ফেলেছি। ১০ লক্ষ টাকা তৈরি রাখুন। সাংবাদিক বৈঠক ডেকে তাঁদের ও টিভি ক্যামেরার সামনে মাথা কামিয়ে ফেলে মুসলিম ধর্মগুরুর কাছে এমনই দাবি করলেন গায়ক সনু নিগম। সোশ্যাল মিডিয়ায় আজানের আওয়াজে ঘুম ভাঙা নিয়ে মন্তব্য করে কলকাতার এক মুসলিম ধর্মগুরুর ফতোয়ার মুখে পড়েন সনু। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংগঠনের সভাপতি সাফ জানিয়ে দেন সনু মুসলিম বিরোধী ও দেশদ্রোহী। এখানেই শেষ নয়, যে সনুর মাথা কামিয়ে তাঁকে জুতোর মালা পরিয়ে ঘোরাবে তাকে তিনি ১০ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন।

তারপরেই এদিন পাল্টা সাংবাদিকদের ডেকে এনে তাঁদের সামনে নিজের মাথা কামিয়ে ফেললেন সনু। হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে দিয়ে মাথা কামিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন তিনি মুসলিম বিরোধী নন। পরে দাবি করেন, তিনি মুসলিম বিরোধী নন। তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি মহম্মদ রফিকে তাঁর গুরু মনে করেন। তাঁর গাড়ির চালকও একজন মুসলিম। আজান নিয়ে বক্তব্যে তিনি শুধু লাউড স্পিকারের বিরুদ্ধে কথা বলেছেন। সব শেষে মাথা কামিয়ে ফেলার জন্য মুসলিম নেতার কাছে ১০ লক্ষ টাকাও চান সনু।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026