National

পরিবারের ‘অন্য’ সদস্যের জন্মদিনে নিমন্ত্রিত গোটা তল্লাট

তাকে পরিবারের সদস্য হিসাবেই মনে করেন গৃহকর্তা। গৃহকর্তার নয়নের মণি সে। বয়স সবে ২ বছর। তাতে কী, তার জন্মদিনের আয়োজন তাক লাগিয়ে দিয়েছে গোটা এলাকাকে।

সহর্সা : তার জন্মদিন উদযাপন করতে সারা পাড়া উপচে পড়ে। মাত্র ২ বছর বয়স তার। এরমধ্যেই বেশ লম্বা হয়েছে। ফর্সা ধবধবে রং। সর্বক্ষণ চনমন করছে।

অবশ্য গোলু যাদবের কোনও ভ্রুক্ষেপ নেই। সন্তানের জন্মদিনটা যাতে বেশ ঘটা করে উদযাপন করা যায় তার প্রস্তুতিতেই তিনি ভীষণ ব্যস্ত ছিলেন।

সন্ধেবেলা জন্মদিনের পার্টিতে স্নান করে সেজেগুজে বিশাল কেকের সামনে এসে ‘বার্থডে বয়’ তো অবাক! কেকের ওপর নামের সাথে আবার তার ছবিও রয়েছে। ধপধপে সাদা শরীরটা আনন্দে দুলে ওঠে চেতকের।

চেতককে নিজের পোষ্য বলতে নারাজ রজনীশ কুমার ওরফে গোলু যাদব। যখন ঘোড়াটি মাত্র ৬ মাসের তখনই তাকে নিজের কাছে নিয়ে আসেন গোলু। বিহারের সহর্সা জেলার পঞ্চওয়াতি চকের বাসিন্দা গোলু যাদব জানিয়েছেন, সন্তানের থেকেও তিনি চেতককে বেশি ভালবাসেন।

প্রত্যেক বছরই ঘটা করে পালন করেন চেতকের জন্মদিন। নিমন্ত্রণ করে খাওয়ান আত্মীয় পরিজনদের। গোলু যাদব জানান, চেতক তাঁদের পরিবারের একজন সদস্য। তাই অন্যদের জন্মদিন পালন করলে চেতকেরই বা কেন জন্মদিন উদযাপন হবে না।

গোলুর বাড়িতে এমন অভিনব জন্মদিনে অংশ নিয়ে ও ভূরিভোজ করে বেশ খুশি গোলুর প্রতিবেশ‌ি ও আত্মীয়রা। চেতকের প্রতি গোলুর ভালবাসা নজির গড়েছে গোটা জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026