National

দেশে ফের বাড়ল সংক্রমণ, বাড়ল মৃত্যুও

দেশে একদিন একটু কমে তো ৩ দিন চড়ে দৈনিক সংক্রমণ। এদিন ফের বাড়ল সংক্রমণ। মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণ বৃদ্ধি এর কারণ বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি : ফেব্রুয়ারিতে দেশে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে ঘুরপাক খেয়েছে। ১০ হাজারি ঘরে আগে ৩ বার পৌঁছলেও তা ধরে রাখতে পারেনি দৈনিক সংক্রমিতের সংখ্যা। বরং এখন সংক্রমণের ফের একটা উর্ধ্বমুখী প্রবণতা নজর কাড়ছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৪২ জন। মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় সেখানে লকডাউনের ভ্রুকুটি তৈরি হয়েছে। বেঙ্গালুরু পুরসভা জানিয়ে দিয়েছে বাসিন্দারা করোনা বিধি না মানতে থাকলে সেখানেও লকডাউন করা হবে। এদিন দেশে ৮ লক্ষ ৫ হাজার ৮৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় ২ লক্ষ বেড়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন কিন্তু সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে এদিন দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৯০৭ জনে। একদিনে কমেছে ৩৯৯ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা কমায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের কমেছে। ১.৩৪ শতাংশ থেকে কমে ১.৩৩ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

নতুন বছরের শুরুতে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। পরে দৈনিক করোনায় মৃতের সংখ্যা ২০০-র নিচেই থাকছিল। ফেব্রুয়ারির বেশিরভাগ দিন ১০০-র নিচেই থেকেছে মৃতের সংখ্যা। কোনও দিন ১০০-র বেশি তো কোনও দিন কম হচ্ছে এখন দৈনিক মৃতের সংখ্যা।

এদিন মৃত্যু হয়েছে ১০৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৫৬৭টি। মৃত্যুর হার ১.৪২ শতাংশে রয়েছে।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে কিছুটা পিছনে চলে গেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত দিন ২ জনের মৃত্যু হওয়ার সুবাদেই এটা সম্ভব হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ২৬ হাজার ৭০২ জন। সুস্থতার হার এদিন বেড়েছে। ৯৭.২৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৫ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026