শনিবার হলেও দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে তখন ভালই ভিড়। আচমকাই স্টেশনের ভিডিও ওয়ালের এলইডি স্ক্রিনে চোখ আটকে গেল অনেকের। সাধারণত এখানে বিজ্ঞাপন বা সচেতনতামূলক প্রচারের ভিডিও দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু এদিন একদম অন্য ছবিতে চোখ আটকাল তাঁদের। স্ক্রিন জুড়ে তখন নীল ছবি চালু হয়েছে। টানা ৩০ সেকেন্ড সেই ভিডিও চলার পর অবশেষে বন্ধ হল। কিন্তু তার মধ্যেই অনেকে এমন তাজ্জব কাণ্ড মোবাইলের ক্যামেরাবন্দি করে ফেলেছেন। ছড়িয়েও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
মেট্রো স্টেশনের মত জায়গায় এমন কাণ্ড কীভাবে ঘটল তা নিয়ে ধন্ধে মেট্রো কর্তৃপক্ষও। তদন্ত শুরু করেছেন তাঁরা। এই ঘটনায় দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে অপরাধীকে।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…